কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, এলাকায় চরম উত্তেজনা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—দেবীনগর এলাকার বাসিন্দা মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) এবং আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ছালিম হোসেনের সাথে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। শুক্রবার রাতে সামিরুল তার দলবল নিয়ে ছালিম হোসেনের বাসভবনে অতর্কিত হামলা চালায়। হামলার বিষয়টি টের পেয়ে ছালিম হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মন্ডল (৩৫) হামলাকারীদের কবলে পড়েন। হামলাকারীরা তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। হামলায় আহত মুল্লুক মন্ডল কোনোমতে পালিয়ে গিয়ে অন্য কোথাও চিকিৎসা নিচ্ছেন।
প্রাসঙ্গিক সংবাদ
- কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
- কুষ্টিয়ায় রাতে খেলা দেখে ঘুমানোর পর সকালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত
- চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান।
ঘটনার পর হামলাকারীরা চলে গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলেই দুই পক্ষের মধ্যে এক দফায় গোলমাল হয়েছিল। এরই জের ধরে রাত ১টার দিকে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











