আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭ জুলাই ২০২৬ - ২০:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২, সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সোয়া ১১ টার দিকে বলিয়ারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

দণাডপ্রাপ্ত আসামীরা হলেন-উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহেল রানা (৩৮) ও একই গ্রামের মৃত খোদাবক্সের ছেলে খেদের আলী (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানার ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের (এসআই) মোঃ গোলাম হোসেনের নেতৃত্বে একটি দল বলিয়ারপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ​গোপন সংবাদের ভিত্তিতে বলিয়ারপুর বাজারের বটগাছ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে মোঃ সোহেল রানা ও মোঃ খেদের আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে  ২ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকুত আসামীদের শুক্রকার ( ১৭ জুলাই) চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের অপরাধ বিবেচনা করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দু'জনকেই ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0