আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী সংবর্ধনা

১০ নভেম্বর ২০২৬ - ২৩:১৬
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী সংবর্ধনা
ছবি সংগৃহীত

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ এবং বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ সাধারণ ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক ব্যাংকার মো. শহিদুল ইসলাম।

​প্রধান অতিথি মো. শহিদুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন— সভাপতি আরেফিন মিয়া মিলন, সহসভাপতি ইফতেখার আহমেদ ও হাজী মোহাম্মদ রফিকুল আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম।

​এছাড়া কার্যকরী সদস্য হিসেবে শপথ নেন— আব্দুল ওহাব কাবলু, আব্দুস সাত্তার মিয়া, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ আল আমিন, গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন ক্যাপ, এ এইচ এম মোয়াজ্জেম, রেজাউল হক তোতা, রাশেদ কায়সার তুহিন ও খন্দকার সজীব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমসের মল্লিক, হাজী মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ঘেটু, রবিউল ইসলাম, সেকেন্দার আলী কচি, কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সিঞ্জুল, পৌর বিএনপির সভাপতি আজিজুল রহমান পিন্টু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোহাম্মদ দারুস সালাম, সাবেক উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের আমির মামুন রেজা এবং পৌর আমির মাহের আলী। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক এ কে ফারুক।

​আলোচনা সভা শেষে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় বক্তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোরালো তাগিদ দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0