আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় পুলিশের অভিযানে অ/বৈ/ধ/ভা/বে মজুদকৃত ৮৭৮ বস্তা সার জব্দ,আ/ট/ক ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় অবৈধ উপায়ে সার মজুদ ও ব্যবসার অভিযোগে তিনটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার জব্দ করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলা এই ধারাবাহিক অভিযানে মোট ৮৭৮ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন নামের একজনকে আটক করা হলেও মূল অভিযুক্ত মেসার্স মিনারুল স্টোরের মালিক মিনারুল ইসলাম পলাতক রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ৯টা থেকে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনী মেসার্স মিনারুল স্টোরের তিনটি গোডাউনে প্রথম দফা অভিযান পরিচালনা করে। ওই সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা তল্লাশিতে ৩০০ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে আরও সার মজুদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মোট ৮০০ বস্তার অধিক সার উদ্ধার করা হয়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে আলমডাঙ্গা ও হাটবোয়ালিয়া থানা পুলিশ যৌথভাবে মিনারুল ইসলামের আত্মীয় জামাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে আরও ৭৮ বস্তা সার জব্দ করা হয় এবং জামাল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- খুলনা বিভাগের তৃতীয় সেরা ইউএনও আলমডাঙ্গার শাহিনুর আক্তার
- আলমডাঙ্গায় বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আলমডাঙ্গায় ইয়াবাসহ আটক দুই মাদক কারবারির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত
- আলমডাঙ্গায় বিএনপির সাবেক নেতৃবৃন্দের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মিনারুল ইসলাম কোনো ধরনের বৈধ ডিলারশিপ বা সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ ও কেনাবেচা করে আসছেন। এর আগেও তার সার পাচার সংক্রান্ত ঘটনায় দুই দফায় সার জব্দের রেকর্ড রয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি মিনারুল ইসলামকে ধরতে পরিচালিত অভিযানের অংশ হিসেবে তার গোডাউনে এই অবৈধ সার মজুদের তথ্য পাওয়া যায়। পরে গোডাউন ও আত্মীয়ের বাড়ি থেকে সব মিলিয়ে ৮৭৮ বস্তা সার জব্দ করা হয়। পলাতক মিনারুলকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সরকারি সার এভাবে অবৈধভাবে মজুদ ও পাচারের ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











