আলমডাঙ্গায় বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রোববার বিকেল ৩টায় উপজেলা মুক্তমঞ্চে আলমডাঙ্গা উপজেলা, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
নির্ধারিত সময়ের আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুক্তমঞ্চ চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন। র্যালি শেষে পুনরায় মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। এতে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন।
প্রাসঙ্গিক সংবাদ
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব ডা. ইদ্রিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাগরিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুল হক মাস্টার ও মোখলেছুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু এবং বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলা উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী আবুল হাসনাত শাফী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের আহ্বায়ক জহুরুল ইসলাম মামুন, সদস্য সচিব প্রিন্স, বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলম শাহ, পলাশ আহমেদ, আবদার আলী, বুলবুল সিরাজী সালাম, আমজাদ হোসেন, ঝন্টু মালিথা, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজা, মিনহাজ উদ্দিন বিশ্বাস, হারুন অর রশিদ, বকুল হোসেন, শুকুর আলী, আব্দুল মান্নান, হাফিজ, পাপেন, মহসিন, আইন উদ্দিন, টিপু সুলতান, আতাউল হুদা, মনিরুজ্জামান মনির, শফিকুল, রফিকুল ইসলাম, সিদ্দিক মাস্টার, আইনাল হোসেন, আলমগীর হোসেন লালন, জাহিদুল ইসলাম, মিন্টু, চমক, রহিদুল, আলতাপ ও আব্দুর রশিদ মালিথা।
এছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, রহিত, খন্দকার আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব রাজিব, যুগ্ম আহ্বায়ক রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু ও সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তারা দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











