তুরস্কে মাটিসহ গাছ সরে যাওয়ার ভিডিও ভাইরাল, কারণ নিয়ে জল্পনা

০৮ নভেম্বর ২০২৬ - ২২:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তুরস্কে মাটিসহ গাছ সরে যাওয়ার ভিডিও ভাইরাল, কারণ নিয়ে জল্পনা
ছবি: সংগৃহীত

তুরস্কে মাটিসহ একগুচ্ছ গাছের স্থান পরিবর্তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশটির এক ব্যক্তি প্রকৃতির মাঝে হাঁটার সময় দেখতে পান যে তার সামনের কিছু গাছ মাটিসহ নড়াচড়া করছে। ঘটনাটির কারণ বুঝতে না পেরে তিনি সেটিকে অতিপ্রাকৃত শক্তির কাজ বলে দাবি করে ভিডিও ধারণ করেন।

​ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ও মজার মন্তব্য শুরু হয়। কেউ কেউ বিষয়টিকে ভূমিধস বা প্রাকৃতিকভাবে গাছের সরে যাওয়া হিসেবে উল্লেখ করেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, এটি একটি ভূমিধস। আরেকজন রসিকতা করে লেখেন, গাছগুলো ছুটিতে যাচ্ছে এবং কেউ অবশেষে তা ক্যামেরাবন্দী করেছে। আবার কেউ মন্তব্য করেন যে রাতের বেলা একা বনে যাওয়া বোকামি ছিল।

​এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রক ভিডিওটির ব্যাখ্যায় জানিয়েছে, নদীর তীরবর্তী বনে প্রবল বাতাসের কারণে গাছগুলো দুলতে পারে এবং এর সঙ্গে ধুলা ও পাতা উড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এর পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তির হাত নেই, এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ঘটনা। তবে গ্রকের এই ব্যাখ্যার পরও এক ব্যবহারকারী ভিন্ন মন্তব্য করে একে বাঁধের দেয়াল ভেঙে যাওয়ার ঘটনা বলে দাবি করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0