ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি: আহ্বায়ক আবদুস সালাম ও সদস্যসচিব রবিন
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটি পুনর্গঠন করেছে। নতুন এই আংশিক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পুনর্গঠিত এই কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান ও গতিশীল করার উদ্দেশ্যেই কেন্দ্রীয়ভাবে এই আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











