আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশ সফরে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

০৮ নভেম্বর ২০২৬ - ১০:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশ সফরে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অংশীদারির নানা দিক তুলে ধরতে আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের সহধর্মিণী।

​বাকিংহাম প্যালেসের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়ন। সফরের শুরুতেই ঢাকায় পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি। পাশাপাশি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

​জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণ বিষয়ে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন ডাচেস সোফি। এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ঘুরে দেখে নারী হকি খেলোয়াড় ও উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

​বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন ডাচেস। সেখানে শিক্ষা, সংস্কৃতি বিনিময় এবং নারী অধিকার নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। ঢাকার আনুষ্ঠানিকতা শেষে কক্সবাজার সফর করবেন তিনি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নত করতে কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম সরেজমিন পরিদর্শনের পাশাপাশি বাস্তুচ্যুত নারী ও শিশুদের সুরক্ষা এবং সহায়তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0