টিকেটে ৫০ শতাংশ ছাড় দিয়েও ফাঁকা গ্যালারি, দর্শকশূন্য সাফ চ্যাম্পিয়নশিপ

০৮ নভেম্বর ২০২৬ - ২১:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
টিকেটে ৫০ শতাংশ ছাড় দিয়েও ফাঁকা গ্যালারি, দর্শকশূন্য সাফ চ্যাম্পিয়নশিপ
ছবি সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে দর্শকের খরা কাটছে না কোনোভাবেই। টিকিটের মূল্য অর্ধেকে নামিয়ে আনার পরও আজ পাকিস্তান ও মালদ্বীপের ম্যাচে মাঠে কোনো দর্শক সমাগম দেখা যায়নি। একদম ফাঁকা গ্যালারিতেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।

​আজ জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় পাকিস্তান ও মালদ্বীপের ম্যাচটি শুরু হয়। এর আগে টিকিটের দাম ৫০ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হলেও গ্যালারিতে হাতে গোনা কয়েকজন দর্শককে অলস সময় কাটাতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে কৃত্রিম আলোর নিচে রাত আটটায় শুরু হওয়া শ্রীলঙ্কা ও ভুটান ম্যাচেও। ওই ম্যাচে ভিআইপি এবং সাধারণ গ্যালারি মিলিয়ে মাত্র কয়েক শ দর্শক উপস্থিত ছিলেন।

​এর আগে আসরের উদ্বোধনী ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশ-ভুটান ম্যাচেও আশানুরূপ দর্শক হয়নি। টুর্নামেন্ট শুরুর আগেই টিকিটের চড়া দামের কারণে দর্শকরা মুখ ফিরিয়ে নেবেন—এমন আশঙ্কা করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি সেই ধারণাকেও ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ একটি নিরুত্তাপ ও দর্শকহীন টুর্নামেন্টে রূপ নিয়েছে।

​এদিকে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, দলে ফিরছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই দুই ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের মাঠে নামার কথা রয়েছে। এই ম্যাচটি জিতলে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। এখন দেখার বিষয়, আগামী ম্যাচে গ্যালারিতে কাঙ্ক্ষিত দর্শক ফেরে কি না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0