চলতি আমন মৌসুমে সাড়ে আট লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার

০৮ নভেম্বর ২০২৬ - ১৫:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চলতি আমন মৌসুমে সাড়ে আট লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে মোট সাড়ে আট লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সংগৃহীত চালের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল অন্তর্ভুক্ত রয়েছে।

​রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

​এবারের সংগ্রহ কার্যক্রমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এ ছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় কেনা হবে। আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং তা শেষ হবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি।

​এর আগে গত বছর সরকার ৩৪ টাকা কেজি দরে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৫০ টাকা দরে সিদ্ধ চাল ও ৪৯ টাকা দরে আতপ চালসহ মোট ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করেছিল।

​খাদ্যমন্ত্রী জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, মজুত, সরকারি বিতরণ ও আমন সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনি ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করাই এই সংগ্রহ অভিযানের প্রধান লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0