৪ লাখ মানুষের ভোজ ও ঘোড়দৌড়: বিহারে বিধায়কের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন

০৮ নভেম্বর ২০২৬ - ২২:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
৪ লাখ মানুষের ভোজ ও ঘোড়দৌড়: বিহারে বিধায়কের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন
ছবি সংগৃহীত

আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১ ডিসেম্বর আত্মসমর্পণের কথা রয়েছে বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের। তার ঠিক এক সপ্তাহেরও কম সময় আগে ছোট মেয়ের জমকালো বিয়ের আয়োজন করে আলোচনায় এসেছেন তিনি। বিহারের লাদমা গ্রামে এই বিবাহ উৎসবের জন্য কয়েক একর জমিজুড়ে বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছে।

​আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ঋষিকেশ কুমার ওরফে অঙ্কিতের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই দিনে বিধায়কের ছোট ছেলে অভিনবের উপনয়ন অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এই বর্ণাঢ্য আয়োজনে চার লাখ মানুষের ভোজের পাশাপাশি ভিনদেশি ফুল দিয়ে সাজসজ্জা এবং ঘোড়দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। ঘোড়দৌড়ে বিজয়ী প্রতিযোগীর জন্য একটি মাহিন্দ্রা থার গাড়ি এবং রানার্সআপের জন্য একটি মোটরসাইকেল পুরস্কার হিসেবে রাখা হয়েছে। পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে এই আয়োজনে কোনো ধরনের আতশবাজি পোড়ানো হবে না বলে জানানো হয়েছে।

​দুদুশ বছরেরও বেশি পুরনো একটি হত্যা মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১ ডিসেম্বর বিধায়ককে আত্মসমর্পণ করতে হবে। ২০২৫ সালের অক্টোবরে মোকামায় প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় দুলার চাঁদ যাদব নামের এক ব্যক্তি খুন হন। ওই হত্যার পরিকল্পনার সঙ্গে অনন্ত সিং জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, জনতা দল ইউনাইটেড (জেডিইউ) থেকে বহিষ্কৃত এই নেতা গত মার্চ মাসে পাটনা হাইকোর্ট থেকে জামিন লাভ করেছিলেন।

​এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও সংগীতশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব এবং বিরোধীদলীয় নেতা তেজস্বী প্রসাদের নাম রয়েছে। এ ছাড়া বলিউড অভিনেতা সোনু সুদ, লোকশিল্পী মৈথিলী ঠাকুর, সংসদ সদস্য ও গায়ক মনোজ তিওয়ারি, ভোজপুরি তারকা পবন সিং এবং অভিনেত্রী অক্ষরা সিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও তাদের উপস্থিতি এখনো নিশ্চিত নয়। উৎসব শুরুর আগে প্রথাগত আচার হিসেবে বিধায়কের স্ত্রী নীলম দেবী দেব-দেবীদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র নিবেদন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0