জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘০০৭’ কে হচ্ছেন? দৌড়ে এগিয়ে যারা

১০ নভেম্বর ২০২৬ - ১০:৩৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘০০৭’ কে হচ্ছেন? দৌড়ে এগিয়ে যারা
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র দুনিয়ায় গোয়েন্দা কাহিনির জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’ ও ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর পরবর্তী জেমস বন্ড হিসেবে পর্দায় কে আসছেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বর্তমানে নতুন জেমস বন্ড নির্বাচনের জন্য বিভিন্ন বাছাই প্রক্রিয়া চালাচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিও। চূড়ান্ত ধাপে পৌঁছানো এই বাছাইয়ে মূল অভিনেতার নাম যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে।

​ফ্র্যাঞ্চাইজির ঐতিহ্য অনুযায়ী অতীতে সাধারণত তুলনামূলক কম পরিচিত অভিনেতারাই বন্ড চরিত্রে সুযোগ পেয়েছেন। শন কনারি, পিয়ার্স ব্রুসনান কিংবা ড্যানিয়েল ক্রেগের মতো তারকারাও এই আইকনিক চরিত্রে যুক্ত হওয়ার আগে বিশ্বব্যাপী খুব একটা পরিচিত ছিলেন না। তবে এবারের নির্বাচনে সেই ধারা পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তালিকায় রবার্ট প্যাটিনসন এবং নিকোলাস হোল্টের মতো প্রতিষ্ঠিত ও জনপ্রিয় তারকাদের নাম রয়েছে।

​‘দ্য ব্যাটম্যান’, ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’ খ্যাত রবার্ট প্যাটিনসন এই চরিত্রের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছেন। অন্যদিকে, ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথরের চরিত্রসহ ‘দ্য অর্ডার’ এবং ‘জুরি নম্বর ২’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে শক্ত অবস্থান তৈরি করেছেন নিকোলাস হোল্ট। বড় বাজেটের চলচ্চিত্রের এই দুই অভিজ্ঞ তারকা ছাড়াও আলোচনায় রয়েছেন ক্যালাম টার্নার ও জ্যাক লোডেন। এর মধ্যে পিয়ার্স ব্রুসনান ক্যালাম টার্নারকে এবং গ্যারি ওল্ডম্যান জ্যাক লোডেনকে সমর্থন জানিয়েছেন।

​ইতিমধ্যে স্টুডিও চূড়ান্ত অডিশন সম্পন্ন করেছে এবং চলতি বছরের শেষ নাগাদ নতুন জেমস বন্ডের নাম ঘোষণা করা হতে পারে। জানা গেছে, বহুল আলোচিত এই নতুন সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত নির্মাতা ডেনি ভিলনোভ এবং চিত্রনাট্য লিখেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত স্টিভেন নাইট। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালের শুরুতেই এই ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0