জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় হবে: রিজভী

১০ নভেম্বর ২০২৬ - ১০:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় হবে: রিজভী
ছবি সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ তার প্রাপ্য অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৈশ্বিক জলবায়ু তহবিলে বাংলাদেশের অংশীদারত্ব আদায়ে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে তুরস্কের উদ্দেশে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ ও জলবায়ু রক্ষায় বর্তমান সরকার সবসময় আন্তরিক এবং তাদের সেই সদিচ্ছা ইতোমধ্যে বিশ্বমঞ্চে দৃশ্যমান হয়েছে। ধরিত্রী রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদান ও সার্বিক উদ্যোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশ তার কাঙ্ক্ষিত অধিকার আদায় করে নিতে পারবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

​এর আগে, এদিন সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে উষ্ণ বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0