হাসপাতালের খাবার নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন

০৯ নভেম্বর ২০২৬ - ২০:১৭
প্রকাশিত: ৫১ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হাসপাতালের খাবার নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, অনেক হাসপাতালের খাবার তার নিজের স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজে সেগুলো খেয়ে থাকেন।

​সোমবার (৯ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে দেশের স্বাস্থ্য খাতের মান অনেকটাই উন্নত হয়েছে। চিকিৎসকদের আরও বেশি সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভিন্ন সময় স্বাস্থ্য খাতের নানা ত্রুটি নিয়ে সমালোচনা করা হলেও এর বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা।

​এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, বিগত সাত মাসে হামে আক্রান্ত হয়ে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নেবে নাকি বর্তমান সরকার নেবে—কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করেছি।”

​অনুষ্ঠানে হামের টিকা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, একটি কুচক্রী মহল রটিয়ে বেড়াচ্ছে যে হামের টিকা ভারত থেকে আমদানি করা হয়েছে, যা পুরোপুরি অসত্য। মূলত মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আনা হয়েছে এবং বাকি টিকাগুলো জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে।

​শিশুদের টিকাদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশই কোনো টিকা নেয়নি। এছাড়া আক্রান্ত শিশুদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0