এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ীর সম্পর্কের স্বীকারোক্তি
বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং এক চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ওই নারীকে সন্দেহভাজন চীনা গুপ্তচর হিসেবে চিহ্নিত করার পর কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস এ বিষয়ে তদন্ত শুরু করলে তিনি এই স্বীকারোক্তি দেন।
এর আগে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়, ৬৩ বছর বয়সী তাইওয়ানিজ বংশোদ্ভূত জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘মেগাস্পিড’-এর সাবেক এক্সিকিউটিভ অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক রয়েছে। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই। মার্কিন কর্তৃপক্ষ তাকে একজন চীনা ইন্টেলিজেন্স অ্যাসেট বা গোয়েন্দা হিসেবে নজরে রেখেছিল।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধানের সম্পর্কের সূত্রপাত কীভাবে বা কত দিন তা স্থায়ী হয়েছিল, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা তথ্য উঠে এসেছে। গত বছরের জুনে তাইপের একটি বারে বিভিন্ন কোম্পানির নির্বাহীদের সঙ্গে তাদের প্রথম একসঙ্গে দেখা যায়। ওই সময় মেগাস্পিড উন্নত এআই মাইক্রোচিপ কেনা শুরু করে। পরবর্তীতে ওয়াশিংটনের নজরে আসে যে মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন এবং এই সম্পর্কের মাধ্যমে সংবেদনশীল তথ্য পাচারের ঝুঁকি তৈরি হয়েছে।
গোয়েন্দা মেমোর তথ্য অনুযায়ী, এনভিডিয়ার প্রধানের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং চীনের কাছে কোম্পানির সর্বাধুনিক চিপ বিক্রির লবিংয়ে প্রভাব বিস্তার করতে অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়। এদিকে অ্যালিস হুয়াং ‘হুয়াং লে’ নামেও পরিচিত। তিনি এর আগে টেলিভিশন সাংবাদিকতা এবং হুনান টিভি, সিসিটিভি, এইচএসবিসি ও সিআইটিআইসি সিকিউরিটিজের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন বলে জানা যায়। তবে তার এই পেশাগত পরিচয়ের কিছু বিষয় গণমাধ্যমে স্বাধীনভাবে সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











