হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
পলাতক দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য আবেদন করার বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সত্যতা নিশ্চিত করতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণমাধ্যমের স্ক্রলে বা খবরে তিনি বিষয়টি শুনেছেন, তবে এর বাস্তব সত্যতা তার জানা নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পলাতক কোনো দণ্ডিত ব্যক্তির এই ধরনের আবেদন করার আইনগত ভিত্তি আছে কি না এবং তার আবেদন করার আদৌ কোনো অধিকার রয়েছে কি না—তা সংশ্লিষ্ট আইন, পাসপোর্ট বিধি, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় গভীরভাবে পর্যালোচনা করছে।
ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে, যাতে আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণ করা হয়।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারসের আইনজীবীরা গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাসপোর্ট ও এনআইডি চেয়ে চিঠি পাঠান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর দেশ ছেড়ে যাওয়ার পর এটিই তার প্রথম কোনো আনুষ্ঠানিক আবেদন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











