শেখ হাসিনাকে পাসপোর্ট ও ছাড়পত্র দেবে না বাংলাদেশ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ধরনের নতুন পাসপোর্ট বা নাগরিক সুবিধা দেবে না বাংলাদেশ সরকার। বরং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এই অবস্থান তুলে ধরেন। তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘হত্যাকারী’ আখ্যায়িত করে বলেন, তার পক্ষ থেকে পাসপোর্ট নবায়নের আবেদন করা সম্পূর্ণ হাস্যকর। একজন সাজাপ্রাপ্ত ও ফাঁসির আসামি এমন আবেদন করতে পারেন না।
হুমায়ুন কবির আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরতে চাইলে তাকে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আইনি কাঠামোর আওতায় ফিরতে হবে। এ ছাড়া কোনো লবিস্ট ফার্ম বা গোষ্ঠী যদি আর্থিক সুবিধার বিনিময়ে তার পক্ষে কার্যক্রম পরিচালনা করে, তবে তাদের নৈতিকতা ও অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকর পক্ষ থেকে দিল্লিকে স্পষ্টভাবে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, ভারত থেকে নিজ দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। উল্লেখ্য, গত দুই বছরেরও বেশি সময় ধরে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে অবস্থান করছেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











