সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) অনুভূত এই ভূকম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।
ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৩৫ মিনিটে (জিএমটি) ভূমিকম্পটি রেকর্ড করা হয়। দেশটির টেমোতু প্রদেশের রাজধানী লাতার ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এর উৎপত্তিস্থল।
ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল দক্ষিণ অক্ষাংশের ১০ দশমিক ৯০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৬৫ দশমিক ৬২ ডিগ্রিতে। এছাড়া ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছিল।
শক্তিশালী এই ভূকম্পনের ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











