মিডটার্ম নির্বাচনে পিছিয়েছে যুক্তরাষ্ট্র, ফের শক্তিশালী হয়ে ফেরার হুংকার ট্রাম্পের
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ হারানোর পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, এই নির্বাচনী ফলাফলের কারণে যুক্তরাষ্ট্র অনেক বছর পিছিয়ে গেছে।
রোববার (৮ নভেম্বর) নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত নির্বাচনের ফলে আমেরিকা ইতিহাসে অনেক পিছিয়ে গেল। বৈশ্বিক বাজারে পতন এবং মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারের দরপতনের কথা উল্লেখ করে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই; যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বড় ও শক্তিশালী রূপে ঘুরে দাঁড়াবে।
এদিকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে সোমবার থেকে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন স্টিফেন মিলার। পাশাপাশি, ইউএফসির প্রধান নির্বাহী (সিইও) ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ক্যারোলিন লেভিট গত গ্রীষ্মে প্রশাসন ছাড়ার পর থেকে পদটি প্রায় খালি ছিল এবং এর আগে কেটি জাকারিয়া মাত্র পাঁচ দিন এই দায়িত্ব পালন করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্টিফেন মিলারের এই পদোন্নতির ফলে হোয়াইট হাউসের কঠোর অভিবাসন নীতি আরও জোরদার হতে পারে। একই সঙ্গে কংগ্রেসের নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতার বিরুদ্ধেও জোরালো অবস্থান নেবে বর্তমান প্রশাসন।
অন্যদিকে, আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর স্টিফেন মিলার এবং ধনকুবের ইলন মাস্ককে বিভিন্ন তদন্তের আওতায় আনার ইঙ্গিত দিয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারপারসন রবার্ট গার্সিয়া জানিয়েছেন, 'ডোজ' (DOGE)-এর মাধ্যমে ফেডারেল কর্মী ছাঁটাইয়ে ইলন মাস্কের ভূমিকা এবং অভিবাসন কার্যক্রমে মিলারের সম্পৃক্ততা নিবিড়ভাবে খতিয়ে দেখা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











