চিকিৎসকের পরামর্শে ঝগড়াটে চরিত্র কমিয়ে দিচ্ছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

০৯ নভেম্বর ২০২৬ - ১২:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চিকিৎসকের পরামর্শে ঝগড়াটে চরিত্র কমিয়ে দিচ্ছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বর্তমানে টিভি নাটকেই তার ব্যস্ততা বেশি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বেশ কয়েকটি নাটকে তাকে ঝগড়াটে মেজাজের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এসব নাটকে তার সাবলীল অভিনয় দর্শকদের মাঝে দারুণ প্রশংসিত হয়েছে।

​তবে সম্প্রতি এক নতুন সিদ্ধান্ত জানিয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকের কড়া পরামর্শে তিনি আপাতত ঝগড়াটে চরিত্রগুলোতে অভিনয় করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই ধরনের বিশেষ চরিত্র থেকে সরে আসার নেপথ্যের কারণও খোলাসা করেছেন তিনি।

​এ বিষয়ে নীলাঞ্জনা নীলা জানান, তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে গলার সমস্যায় ভুগছেন তিনি এবং ঠিকমতো কথা বলতেও তার কষ্ট হচ্ছে। কাজের চাপে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন। ঝগড়ার দৃশ্যগুলোতে অভিনয় করার সময় অতিরিক্ত শক্তির অপচয় হয় এবং তা মানসিক ও শারীরিকভাবে বড় ধরনের চাপ তৈরি করে। এসব সার্বিক বিষয় বিবেচনা করেই চিকিৎসক তাকে এমন চরিত্রে কাজ করতে নিষেধ করেছেন।

​তিনি আরও যোগ করেন, পরিচালকদের কাছে তিনি তার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে রেখেছেন এবং এই ধরনের চরিত্র আপাতত কমিয়ে দিতে অনুরোধ করেছেন। তবে ঝগড়াটে চরিত্র সম্পূর্ণ বাদ দিচ্ছেন না। যে গল্প ও চরিত্রগুলো তার কাছে ব্যতিক্রমী ও মনের মতো মনে হচ্ছে, কেবল সেগুলোতে কাজ চালিয়ে যাচ্ছেন। কাজের পরিধি কিছুটা কমিয়ে চরিত্র বাছাইয়ে এখন আরও বেশি যত্নশীল হয়েছেন এবং গতানুগতিক ছক থেকে বেরিয়ে ভিন্ন ধারার অভিনয়ে নিজেকে যুক্ত করার চেষ্টা করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0