মাধুরী দীক্ষিতের সামনেই ছেলের প্রেমিকার সঙ্গে পোজ, সম্পর্কের জল্পনায় সিলমোহর!

১০ নভেম্বর ২০২৬ - ১০:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাধুরী দীক্ষিতের সামনেই ছেলের প্রেমিকার সঙ্গে পোজ, সম্পর্কের জল্পনায় সিলমোহর!
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও চিকিৎসক শ্রীরাম নেনের বড় ছেলে আরিন নেনে এবং তাঁর চর্চিত প্রেমিকা খুশিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি একটি তারকাখচিত দিওয়ালি পার্টিতে মাধুরী ও শ্রীরামের সঙ্গে একই ফ্রেমে বন্দि হন আরিন ও খুশি।

​খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার আয়োজিত ওই দিওয়ালি পার্টিতে চাঁদের হাট বসেছিল। সেখানে ট্র্যাডিশনাল পোশাকে মাধুরী দীক্ষিতের পাশাপাশি আরিন ও খুশির মানানসই লুক সবার নজর কাড়ে। উৎসবের ওই রাতে গোলাপি রঙের শাড়িতে সেজেছিলেন মাধুরী। পরিবারের বাকিদের সঙ্গে স্টার কিড আরিন ও খুশির এমন উপস্থিতি দেখে নেটদুনিয়ায় তাদের সম্পর্ক নিয়ে চর্চা আরও জোরালো হয়েছে।

​এর আগে গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন খুশি। সেখানে তাঁদের সম্পর্কের দুই বছর পূর্তির ইঙ্গিত দিয়ে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘দুই বছর, আশীর্বাদধন্য’। সেই পোস্টে আরিন মন্তব্য করেছিলেন, ‘মাই হার্ট’। এবার পারিবারিক আয়োজনে মাধুরী ও শ্রীরামের উপস্থিতিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় নেটিজেনদের ধারণা, এই সম্পর্কে পরিবারের পূর্ণ সম্মতি রয়েছে।

​এদিকে, বলিউডে অভিষেকের অপেক্ষায় থাকা আরিন নেনে এর আগে পরিচালক করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0