আজ শহীদ নূর হোসেন দিবস

১০ নভেম্বর ২০২৬ - ০৯:৪৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আজ শহীদ নূর হোসেন দিবস
ছবি সংগৃহীত

আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে শহীদ নূর হোসেনকে।

​১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। সে সময় বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে মিছিলের একেবারে অগ্রভাগে ছিলেন তিনি। রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় মিছিলে থাকা অবস্থায় তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে তিনি নিহত হন। এরপর থেকে প্রতিবছর ১০ নভেম্বর দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

​বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের এই আত্মত্যাগ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী অধ্যায়। তাঁর এই মহান রক্তদানের মাধ্যমে সে সময়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেশি গতিশীল হয়। পরবর্তীতে অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0