ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নি হ ত

১০ নভেম্বর ২০২৬ - ১১:২৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নি হ ত
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত মহিউদ্দিন পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মইনুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার একটি চায়ের দোকানে চা পান শেষ করে বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন মহিউদ্দিন। এ সময় লাউতালা থেকে ছেড়ে আসা গাছের গুঁড়িভর্তি একটি ট্রাক বালিয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে চাপাতালা এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহত মহিউদ্দিন কিছুটা ভারসাম্যহীন ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, তিনি নিজেই চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে ঝাঁপ দিয়েছিলেন, যার ফলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​এদিকে, কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0