খুলনা বিভাগের তৃতীয় সেরা ইউএনও আলমডাঙ্গার শাহিনুর আক্তার
খুলনা বিভাগে তৃতীয় সেরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মনোনীত হয়েছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহিনুর আক্তার। তাঁর এই গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় সাফল্যের পর থেকেই চারদিক থেকে প্রশংসার জোয়ার বইছে। তাঁর এই অনন্য কৃতিত্বে মুগ্ধ হয়ে বিভিন্ন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানাভাবে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করছেন এবং তাঁকে নিয়ে গর্ব প্রকাশ করছেন।
এদিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের এই কৃতি কর্মকর্তার প্রশাসনিক সফলতার পাশাপাশি পৌরবাসীর সচেতন নাগরিকরা এলাকার পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক নানা বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। নাগরিকদের মতে, পৌরসভার ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন, রাস্তা ও খাল পুনরুদ্ধারসহ এলাকায় ধুলাবালু ও ময়লা-আবর্জনা রোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। বিশেষ করে শীত মৌসুমে বায়ুদূষণ ও ধুলাবালুর কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রশাসন ও পৌরবাসীর যৌথ উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আলমডাঙ্গাবাসীর প্রত্যাশা, দেশের এই দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তার গতিশীল নেতৃত্বে প্রশাসনিক সাফল্যের পাশাপাশি আলমডাঙ্গা একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল পৌরসভায় রূপ নেবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











