আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ৭ জন গ্রেফতার

১০ নভেম্বর ২০২৬ - ১৪:৩৩
প্রকাশিত: ৪০ মিনিট আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ৭ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভায়বাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা কাওসার আহম্মেদ বাবলুসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে গোপন বৈঠককালে তাদের গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে কাওছার আহমেদ বাবলুসহ মোট সাতজনকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় সোপর্দ করা হয়। গ্রফতারকৃত কাউসার আহস্মেদ বাবলু কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামীলীগের সাবেক তধ্য ও গবেষনা সম্পাদক ও ভাংবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান।

​স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিস্তারিত আসছে,,,,,,,

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0