আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় মেসার্স মিনারুল স্টোরে পুলিশের অভিযান, ১৬৩ বস্তা অবৈধ সার উদ্ধার

১০ নভেম্বর ২০২৬ - ১৩:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় মেসার্স মিনারুল স্টোরে পুলিশের অভিযান, ১৬৩ বস্তা অবৈধ সার উদ্ধার
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়নের মেসার্স মিনারুল স্টোরে অবৈধভাবে সার মজুতের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এই মামলার পর প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত ১৬৩ বস্তা সার উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে এই উদ্ধার অভিযান চলমান রয়েছে।

​গত সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশি একটি দল মেসার্স মিনারুল স্টোরে এই অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে সার মজুতের অভিযোগের ভিত্তিতে প্রথমে মামলা রুজু করা হয় এবং পরবর্তীতে এই অভিযান শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলা অভিযানে ১৬৩ বস্তা সার জব্দ করা হয়। তবে গুদামের অন্যান্য অংশে আরও সার মজুত থাকায় অভিযান অব্যাহত রয়েছে।

​সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার কার্যক্রম চলমান থাকলে মোট সারের পরিমাণ ৫০০ বস্তা ছাড়িয়ে যেতে পারে। অভিযান সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত সারের সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

​এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, কৃষকদের জন্য নির্ধারিত সারের কৃত্রিম সংকট তৈরি বা অনিয়ম ঠেকাতে এ ধরনের কঠোর অভিযান অত্যন্ত জরুরি। সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

​সার্বিক বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শেষ হওয়ার পর উদ্ধারকৃত সারের প্রকৃত পরিমাণ এবং আইনগত পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0