দেশে হামে মৃত্যু অব্যাহত: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

১০ নভেম্বর ২০২৬ - ১৭:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে হামে মৃত্যু অব্যাহত: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের
ছবি: সংগৃহীত

দেশে মহামারি আকার ধারণ করা হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশজুড়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৭ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭ জন।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে ১০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪1 হাজার ৫৫৬ জনে। এর মধ্যে বিভিন্ন সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৬১০ জনে।

​পরিসংখ্যানে আরও দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হিসেবে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন রোগী।

​সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব যোগ করে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সে হিসেবে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0