দেশের আট বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

১০ নভেম্বর ২০২৬ - ১৯:৩৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশের আট বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা
ছবি সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

​মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই আবহাওয়া বার্তা জানানো হয়।

​আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

​এই বৃষ্টিপাতের ফলে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাসূত্র।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0