শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ: ছিটকে গেলেন বিশ্বনাথ, একাদশে ফেরার জোরালো সম্ভাবনা ইব্রাহিমের

১০ নভেম্বর ২০২৬ - ২১:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ: ছিটকে গেলেন বিশ্বনাথ, একাদশে ফেরার জোরালো সম্ভাবনা ইব্রাহিমের
ছবি সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টমাস ডুলির শিষ্যরা। এই ম্যাচে ড্র করলেই গ্রুপসেরা হয়ে সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তার পরিবর্তে একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে আগের ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিমের।

​পায়ে ব্যথার কারণে গত দুই দিন অনুশীলনে অংশ নেননি বিশ্বনাথ। তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন দলের কোচ। বিশ্বনাথের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দেখা যেতে পারে ফরোয়ার্ড ইব্রাহিমকে। আজকের অনুশীলনেও তাকে ঘিরেই বিশেষ প্রস্তুতি সেরেছে কোচিং স্টাফরা। নম্বর নাইন পজিশনে খেলার জন্য নিজেকে প্রস্তুত করেছেন এই ফরোয়ার্ড।

​জাতীয় দল সূত্রে জানা গেছে, সবকিছু অনুকূলে থাকলে এবং শেষ মুহূর্তে কোনো সমস্যা না হলে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাবেন ইব্রাহিম। বিশ্বনাথকে সেমিফাইনালের জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত রাখতে চান কোচ ডুলি। সেই কারণেই গ্রুপ পর্বের এই শেষ ম্যাচে তাকে খেলিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিচ্ছেন না টিম ম্যানেজমেন্ট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0