অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জুনিয়র টাইগাররা। অন্যদিকে ওমানের আল আমেরাত গ্রাউন্ডে নেপালকে ১০১ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান অর্জন করে পাকিস্তান। এর ফলে সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ম্যাচটি, যেখানে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। একই সময়ে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। আর তিন ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে মাত্র ৯৮ রানেই মালয়েশিয়াকে গুটিয়ে দেয় জুনিয়র টাইগাররা। অন্যদিকে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











