তুরস্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

১০ নভেম্বর ২০২৬ - ২৩:৩৫
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তুরস্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
ছবি সংগৃহীত

তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

​মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির অংশ নেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন বা কপ-৩১ (COP31) শুরু হওয়ার ঠিক আগের দিন দুই রাষ্ট্র ও সরকারপ্রধানের এই সাক্ষাৎটি সম্পন্ন হলো।

​এর আগে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0