সিলেটে জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত বিউটি রানী পাল
সিলেট জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বিউটি রানী পাল। তিনি জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত সোমবার সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে জেলা পর্যায়ের ৪ জন শ্রেষ্ঠ শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়, যেখানে বিউটি রানী পাল এই সম্মান অর্জন করেন।
প্রকাশিত তালিকায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া অপর তিন শিক্ষক হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
আলোচনা ও সমর্থন
এর আগে গত জুলাই মাসে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের তালে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষক বিউটি রানী পালকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। শুরুতে বিষয়টিকে কেন্দ্র করে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেও পরবর্তীতে শিক্ষক সমাজসহ নানা পেশার প্রতিনিধিরা তাঁর সমর্থনে এগিয়ে আসেন। তৎকালে সিলেট সফরে এসে শিক্ষাপ্রতিমন্ত্রীও বিষয়টিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে তাঁর পাশে দাঁড়ান।
উল্লেখ্য, শিক্ষাবিদ বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের একজন সাবেক শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন ধরে পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











