চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা দেলোয়ার আটক

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ২০:২২
প্রকাশিত: ২০ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা দেলোয়ার আটক
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের পৌর বাস টার্মিনালে ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন (৫০)। কার্যক্রম নিষিদ্ধ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। দেলোয়ার চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে পৌর বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত এসব মাদক বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া ইয়াবা পুলিশি হেফাজতে আলামত হিসেবে জব্দ রাখা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0