কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের ম র দে হ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার নিজ বাসভবন থেকে বের হয় অপ্রতীম। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে তার মায়ের ব্যবহৃত আইফোনটি সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে আর বাসায় ফেরেনি সে।
সন্তানের কোনো সন্ধান না পেয়ে অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
অপ্রতীম নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুল আবেদন জানিয়েছিলেন মা ড. নাহিদা বেগম। তিনি লেখেন, শুক্রবার বিকেল ৩টা থেকে তার ১৩ বছর বয়সী সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসা থেকে বের হওয়ার সময় অপ্রতীমের পরনে পাঞ্জাবি ছিল। তিনি আরও জানান, ফোন নম্বর ট্র্যাক করেও ছেলের অবস্থান নিশ্চিত করা যায়নি, কারণ ফোনটি সম্ভবত তার সাথে ছিল না।
অবশেষে শনিবার টিলা থেকে কিশোর অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও বিশ্ববিদ্যালয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











