চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের হাতিকাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের প্রয়াত ছলিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের খবরে জানা যায়, প্রায় ৪-৫ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ে ফেরদৌসী খাতুনের (২৫) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন ছকিনা খাতুন। ফেরদৌসী ওই গ্রামের মো. মানিকের স্ত্রী। শুক্রবার দুপুরে হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর প্রধান সড়ক পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এসময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাইক্রোবাসের নিচে পড়ে শরীরে মারাত্মক আঘাত পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনা ঘটার পরপরই অভিযুক্ত মাইক্রোবাসটি ফেলে অজ্ঞাতপরিচয় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
- চুয়াডাঙ্গার জীবননগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত ৫
- আলমডাঙ্গার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃ ত্যু,
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
- চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রক্ত ও ইনসুলিন রাখায় সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জ রি মা না
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মারুফ রহমান জানান, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত হয়েছেন। চালক পালিয়ে গেলেও যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











