আলমডাঙ্গার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃ ত্যু,

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:০৫
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃ ত্যু,
আলমডাঙ্গার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে মৃত শফি মন্ডল।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে সাপের দংশনে শফি মন্ডল (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। নিহত শফি মন্ডল খাদিমপুর গ্রামের মৃত নুর বাক্স মন্ডলের ছেলে।


​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে শফি মন্ডল গ্রামের মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে গলিপথ দিয়ে বাড়ি ফেরার সময় একটি লালচে রঙের সাপ তাকে কামড় দেয়। তিনি লাঠি দিয়ে সাপটিকে আঘাত করার চেষ্টা করলেও সেটি দ্রুত ঝোপঝাড়ের মধ্যে পালিয়ে যায়।


​দংশনের পর স্বজনেরা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে না নিয়ে প্রথমে পাঁচকমলাপুর গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক ও ভেষজ চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার আগেই তাকে মৃত ঘোষণা করেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0