চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

১৫ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৪৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী অনিয়মের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী ও ভালাইপুর বাজারে একযোগে এ তদারকি অভিযান চালানো হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, ওষুধ, সার, কীটনাশক ও খাদ্যপণ্যের মান পরীক্ষা করা হয়।

​অভিযানকালে অবৈধভাবে সার বিক্রির দায়ে গোকুলখালীর মো. হামিদুল ইসলামের মালিকানাধীন ‘মেসার্স হামিদুল ট্রেডার্স’কে ৫ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলামের ‘মেসার্স জিকু মেডিকেল হল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের অপরাধে ভালাইপুর বাজারের মো. কালাম উদ্দিনের ‘মেসার্স ভাই ভাই হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ীদের দোকানে টানানো মূল্যতালিকা নিয়মিত হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা করা এবং কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

​চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0