চুয়াডাঙ্গায় পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

১৩ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:১০
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে আলুকদিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত হাওয়া বেগম দর্শনা থানার মদনা এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

​ঘটনার বিবরণ দিয়ে আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার আল বেলাল জানান, সকালে হাওয়া বেগম আলুকদিয়া বাজারে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

​চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানসহ চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0