ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হরিণাকুণ্ডু পৌরসভার পোলতাডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়ামিন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ইকরামুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, গত তিন দিন আগে হরিণাকুণ্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোলতাডাঙ্গা গ্রামে নানা রবজেল মণ্ডলের বাড়িতে বেড়াতে আসে শিশু ইয়ামিন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সে তার ৫ বছর বয়সী মামাতো বোন লামিয়াকে সাথে নিয়ে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে পানিতে দুজনেই তলিয়ে যেতে শুরু করে।
প্রাসঙ্গিক সংবাদ
অনেকক্ষণ ধরে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে পুকুর থেকে ইয়ামিনকে ভাসমান ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় স্বজনদের মধ্যে শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











