চুয়াডাঙ্গার দর্শনায় গাঁজাসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

১৮ আগস্ট ২০২৬ - ১২:৪৪
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনায় গাঁজাসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
চুয়াডাঙ্গার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত জেলার দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃতদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

​ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দর্শনার পরকৃষ্ণপুর এলাকা থেকে আজগর আলীর ছেলে মোঃ মিনারুর ইসলামকে (৪০)কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই সঙ্গে ঝাঝাডাঙ্গার আইজ উদ্দিনের ছেলে মোঃ কাতোর আলীকে ১০ গ্রাম, কুড়ুলগাছি মিস্ত্রিপাড়ার মৃত ইলিয়াস হাসানের ছেলে মোঃ আবুল কাশেম (৬০) কে ১০ গ্রাম এবং ধান্যঘর মাঝেরপাড়ার মৃত নাসির উদ্দিনের ছেলে জাকির মোল্লাকে (৫২)কে ১০ গ্রাম) গাঁজাসহ গ্রেফতার করা হয়।

​গ্রেফতারের পর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মাদক সেবনের অপরাধে আসামিদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0