আলমডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের কর্মী উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা

১৭ আগস্ট ২০২৬ - ০০:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের কর্মী উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা
আলমডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা। ছবি: নিউজডিপি২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসির উদ্যোগে কর্মী উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় স্থানীয় শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসির ডিজিএম (উন্নয়ন) নয়ন আলী ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা প্রধান কার্যালয়ের সিনিয়র ডিএমডি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সাভার শাখা অফিসের জিএম (উন্নয়ন) মো. সাজেদুর রহমান, প্রধান কার্যালয়ের ভিপি ও প্রধান মো. নাহিদুল ইসলাম এবং শেফা ক্লিনিকের চেয়ারম্যান গোলাম জাকারিয়া খালিদ তপন।

​কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার (ইউএম) মো. তরিকুল ইসলাম, ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ) মোছা. সাফিকা মুস্তারি সাথী, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান চমক ও মোহাম্মদ কোমর আলীসহ আরও অনেকে।

​প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, "বীমা মানুষের ভবিষ্যৎ জীবনের আর্থিক অনিশ্চয়তা দূর করে এবং যেকোনো বিপদে পরিবারকে সুরক্ষা দেয়। এটি নিয়মিত সুশৃঙ্খল সঞ্চয়ের পাশাপাশি দুর্ঘটনা, মৃত্যু কিংবা চিকিৎসার মতো জরুরি পরিস্থিতিতে কার্যকর আর্থিক সুবিধা নিশ্চিত করে। তাই প্রত্যেক মানুষের জন্য বীমা করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতি মাসে অন্তত ৫০০ টাকা হলেও সঞ্চয়ী বীমা করা উচিত, যা ব্যক্তি ও তার পরিবারের সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 2
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 1
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0