আলমডাঙ্গায় ৪ ইমাম পেলেন পবিত্র ওমরাহ হজের সুযোগ, অর্থায়নে মেয়র প্রার্থী লিপু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌরসভার চারজন সম্মানিত ইমাম পবিত্র ওমরাহ হজ পালনের সুযোগ পেয়েছেন। আলমডাঙ্গার প্রবাসী ব্যবসায়ী ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর ব্যক্তিগত আর্থিক সহায়তায় তারা এই সুযোগ লাভ করেন। লটারির মাধ্যমে মোট ৩০ জন ইমামের মধ্য থেকে এই চারজন সৌভাগ্যবানকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। রোববার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই ওমরাহ যাত্রার যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন ও কার্যক্রম পরিচালনা করা হয়।
মনোনীত চারজন ইমাম হলেন—নওদাবন্ডবিল জামে মসজিদের খতিব মো. মুকতারুজ্জামান, গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মো. জাকারিয়া হাবিব, কলেজপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মাহদী হাসান এবং এরশাদপুর মাগুরাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. ওবায়দুল্লাহ।
আয়োজিত অনুষ্ঠানে এই চার ইমামের হাতে প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। সোমবার পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে তাদের যাত্রা করার কথা রয়েছে। একইসঙ্গে আগামী শুক্রবার সৌদি আরবে হাসিবুল হক লিপু তাদের সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিপু সমর্থক গোষ্ঠির পক্ষে ্খন্দকার আব্দুল কাদির, রাশিদুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, হুমায়ুন কবির, মুকুল ও আব্দুর রশীদ মঞ্জু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিবুল হক লিপুর ভাতিজা আবির আনম।
ব্যক্তিগত উদ্যোগে এমন সুযোগ করে দেওয়ায় ইমামগণ হাসিবুল হক লিপুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, হাসিবুল হক লিপু এলাকায় নিজস্ব অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। তার এই জনকল্যাণমূলক উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। পবিত্র ভূমিতে পৌঁছে তারা সহায়তাকারী, তার পরিবার এবং আলমডাঙ্গার সর্বস্তরের মানুষের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











