চুয়াডাঙ্গায় কেমিক্যাল দিয়ে কদবেল পাকানোর দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা জেলা শহরের বড় বাজারে কেমিক্যাল ব্যবহার করে অবৈধভাবে অপরিপক্ক কদবেল পাকানোর অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৬ আগস্ট) দুপুরে এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানসূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বড় বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রাসায়নিক প্রয়োগের মাধ্যমে অপরিপক্ক কদবেল পাকানোর সত্যতা পাওয়ায় মেসার্স মদিনা ট্রেডার্সের মালিক মো. বাবলু মন্ডলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'র সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ধার্যকৃত জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে রক্ষিত ক্ষতিকারক কেমিক্যাল ও অপরিপক্ক কদবেল জব্দ করে ধ্বংস করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











