আলমডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ভ্রাম্যমাণ আদালতে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. সবুজ শেখ (৩২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা ভূমি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর শহরের কাসেদ আলীর ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
ভূমি অফিস সূত্রে জানা যায়, সবুজ শেখ নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। এরপর একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অজুহাত দেখিয়ে তিনি অর্থ দাবি করেন। তার আচরণ সন্দেহজনক হলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী পরিচয়পত্র যাচাই এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের সাথে কথা বলার বিষয়ে জানতে চান।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সবুজ শেখ পত্রিকার সম্পাদকের সঠিক নাম ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে ব্যর্থ হন এবং পরে নিজের ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। তল্লাশিকালে তার কাছ থেকে 'দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট' নামের একটি কার্ড জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কম্পিউটারে তৈরি এই জাল পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।
ঘটনার সতত্যা প্রমাণের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা সৃষ্টি ও অর্থ দাবির অভিযোগে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই ঘটনায় আটক তার এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী জানান, সরকারি দপ্তরে ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানোর অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











