আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১২ আগস্ট ২০২৬ - ২২:২৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
নুপুর কর্মকারের ফাইল ছবি।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

​নিহত নুপুর কর্মকার আনন্দধাম এলাকার খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগের বছরও এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল নুপুর। পরবর্তীতে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সে ভালোভাবে প্রস্তুতি নেয়। তবে এবারও ফল আশানুরূপ না হওয়ায় এবং পুনরায় অকৃতকার্য হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। খাতা পুনঃমূল্যায়নের (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন করবে বলে ভাইকে জানালেও ফল প্রকাশের পর থেকেই সে হতাশ হয়ে পড়েছিল। স্বজনেরা নানাভাবে সান্ত্বনা দিলেও গত দুদিন সে ঘর থেকে বের হয়নি।

​মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যেরা যখন বাড়ির ওপরের তলায় ছিলেন, সেই সুযোগে ডাইনিং রুমের ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নুপুর। তার মা নিচে নেমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 1
রাগ রাগ 0