চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানসূত্রে জানা গেছে, এলাকার সার, বীজ, হোটেল, ওষুধ ও মিষ্টি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এই তদারকি চালানো হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় কার্পাসডাঙ্গার মেসার্স গাউছিয়া স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল হাই সিদ্দিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রান্নায় আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে দামুড়হুদা বাজারের মেসার্স ভাই ভাই হোটেলের মালিক মো. লিটন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দীনকে উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া এবং লাইসেন্স ব্যতীত দই তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব'র জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
অভিযানকালে বাজারগুলোতে পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











