চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের করুণ মৃ ত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় রেললাইনে কাটা পড়ে শের আলী (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গাইদঘাট রেলপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শের আলী মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের উত্তরপাড়ার প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শের আলী বাড়ির কাছের একটি মাঠে মহিষ চরাতে যান। দিনভর মহিষ চরানোর পর তিনি মারাত্মক শারীরিক ক্লান্তি ও অসুস্থতা বোধ করেন। একপর্যায়ে গাইদঘাট রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের ওপর মাথা রেখেই তিনি ঘুমিয়ে পড়েন। ওই সময়েই রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর 'কপোতাক্ষ এক্সপ্রেস' ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করছিল। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে করুণ মৃত্যু হয়।
সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং উদ্ধার কাজ সম্পন্ন করেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রেনে কাটা পড়ে একজনের মত্যু হয়েছে। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











