আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চুরি ও মাদক সংশ্লিষ্ট ৬জন গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে চোরাই বাইসাইকেল ও মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। চুরির অপরাধ, মাদক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা ভুক্ত বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ এই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।
যারই ধারাহিকতায় উপজেলার হাটবোয়ালিয়া বাজারে একটি দোকানের সামনে ইটের রাস্তার ওপর থেকে চুরির সময় মোঃ বিপুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে একটি বাইসাইকেলসহ হাতেনাতে ধরে হাটবোয়ালিয়া ক্যাম্পের পুলিশ।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
ধৃত বিপুল হোসেন উপজেলার মাজু গ্রামের মো: ঠান্ডুর ছেলে।
অপর এক অভিযানে ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের একটি দল কুটিপাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মৃত ইয়াছউদ্দিনের ছেলে মোঃ আলফাজ উদ্দিন ওরফে আলফা (৫৫) নামের এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ি থেকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ
এ ছাড়া অন্য অভিযানে পুলিশ সাব-ইনস্পেক্টর কুশল প্রসাদ মন্ডলের নেতৃত্বে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্তপ্রাপ্ত আসামি জগন্নাথপুর গ্রামের মৃত সাকের আলীর ছেলে মোঃ আসাদুলকে (৪২) জগন্নাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বিভিন্ন মেয়াদি গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামি ফুলবগাদি গ্রামের আনিসুর রহমানের ছেলে মোঃ মিমন আহম্মেদ শাহিন, রায়লক্ষীপুর গ্রামের আহসান হাবিবের ছেলে মোঃ আজানুর রহমান (৩২) ও মোঃ আবুজার গেফারীকেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে চুরি ও মাদকসহ হাতেনাতে ধরা পড়া আসামি বিপুল হোসেন ও আলফাজ উদ্দিনকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
2
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
2
দুক্ষ
0
রাগ
0











