আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

০৬ আগস্ট ২০২৬ - ২৩:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আলমডাঙ্গার এরশাদপুর একাডেমিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক হাসিবুল হক লিপু।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মো. হাসিবুল হক (লিপু)। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ নেন তিনি। এরই অংশ হিসেবে এরশাদপুর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক শামীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হাসিবুল হক (লিপু) বলেন, “একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যৎ”—এই বার্তা বাস্তবে রূপ দিতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।

​তিনি আরও উল্লেখ করেন, ঘোষিত “ন্যাশনাল গ্রীন মিশন” কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যপূরণে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা জরুরি। সেই ভাবনা থেকেই শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতীকী চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. রাশেদুল ইসলাম, খন্দকার আব্দুল কাদির, মো. আবু সায়েম লিপু, মো. আসাদুজ্জামান বাবু, হুমায়ুন চৌধুরী, মো. আব্দুস সামাদ, মুকুল, আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ এবং সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা।

​আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং এলাকায় সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা পৌর অঞ্চলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে এই কর্মসূচি চালানো হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0