আলমডাঙ্গায় বিএনপি নেতা আনোয়ার হোসেনের মায়ের দাফন সম্পন্ন, শোকের ছায়া

০৬ আগস্ট ২০২৬ - ২৩:২৯
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় বিএনপি নেতা আনোয়ার হোসেনের মায়ের দাফন সম্পন্ন, শোকের ছায়া
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মায়ের জানাজা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মা ও মরহুম খেলাফত বিশ্বাসের সহধর্মিণী রহিমা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

​বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়। বাদ আসর বলরামপুর কবরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

​রহিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

​পাশাপাশি আলমডাঙ্গার স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষে সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখারসহ অন্যান্যরা মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

​মরহুমার জানাজায় দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

​এছাড়া আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাসিবুল হক লিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0